0
Magazine

গৃহ

গৃহ বলিলে একটা আরাম-বিরামের শান্তিনিকেতন বুঝায়—যেখানে বিরামের শান্তি-নিকেতন বুঝায়-যেখানে গৃহ গৃহীকে রৌদ্র বৃষ্টি হিম হইতে রক্ষা করে। পশু পক্ষীদেরও গৃহ আছে। তাহারাও স্ব স্ব গৃহে আপনাকে নিরাপদ মনে করে। ইংরাজ কবি মনের আবেগে গাহিয়াছেন: “গৃহই শান্তির আলয়; গৃহের মতো পরম শান্তির স্থান জগতে আর নাই।” পিপাসা না থাকিলে জল যেমন উপাদেয় বোধ হয় না, সম্ভবতঃ […]

৫ October, ২০২৬ | ৩৯ views | Share | Save | PDF
গৃহ প্রবন্ধ বেগম রোকেয়া থাম্বনেইল আর্টওয়ার্ক

গৃহ বলিলে একটা আরাম-বিরামের শান্তিনিকেতন বুঝায়—যেখানে বিরামের শান্তি-নিকেতন বুঝায়-যেখানে গৃহ গৃহীকে রৌদ্র বৃষ্টি হিম হইতে রক্ষা করে। পশু পক্ষীদেরও গৃহ আছে। তাহারাও স্ব স্ব গৃহে আপনাকে নিরাপদ মনে করে। ইংরাজ কবি মনের আবেগে গাহিয়াছেন:

“গৃহই শান্তির আলয়; গৃহের মতো পরম শান্তির স্থান জগতে আর নাই।”

পিপাসা না থাকিলে জল যেমন উপাদেয় বোধ হয় না, সম্ভবতঃ সেইরূপ গৃহ ছাড়িয়া কতকদিন বিদেশে না থাকিলে গৃহসুখ মিষ্ট বোধ হয় না। বিরহ না হইলে মিলনে সুখ নাই। পুরুষেরা যদিও সর্ববদা বিদেশে যায় না, তবু সমস্ত দিন বাহিরে সংসারক্ষেত্রে থাকিয়া অপরাহ্নে গৃহে ফিরিয়া আসিবার জন্য উৎসুক হয়-বাড়ী আসিলে যেন হাফ ছাড়িয়া বাচে।

আবাস বিশ্লেষণ করিলে ছুই অংশ দেখা যায়–এক অংশ আশ্রয়ঙ্থান, অপরাংশ পারিবারিক জীবন (অর্থাৎ গৃহ) গৃহরচনা স্বাভাবিক; বিহগ বিহগী পরস্পরে মিলিয়া নীড় নির্মাণ করে, শৃগালেরও বাসযোগ্য গর্ত প্রস্তুত হয়। এ নিলয় ও গর্তকে আলয় বলা যাইতে পারে, কিন্তু তাহা প্রকৃত গৃহ নয়। সে যাহা হউক,–পশুদের গৃহ আছে কি না এ স্থলে তাহা আলোচ্য নয়।

এখন আমাদের গৃহ সম্মন্ধে দুই একটি কথা বলিতে চাই। আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করিলে দেখি, অধিকাংশ ভারত নারী গৃহসুখে বঞ্চিতা। যাহারা অপরের অধীনে থাকে, অভিভাবকের বাটীকে আপন

তুল্য বোধ হয়। পারিবারিক জীবনে যে সুখী নহে, যে নিজেকে পরিবারের একজন সদস্য বলিয়া মনে করিতে সাহসী নহে, তাহার নিকট গৃহ শান্তি নিকেতন বোধ হইতে পারে না। কুমারী, সধবা, বিধবা–সকল শ্রেণীর অবলার অবস্থানই শোচনীয়। প্রমাণ স্বরূপ কয়েকটি অন্তঃপুরের একটু একটু নমুনা দিতেছি। এরূপে অন্তঃপুরের পর্দা উঠাইয়া ভিতরের দৃশ্য দেখাইলে আমার ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হইবেন, সন্দেহ নাই। কিন্তু কি করি-নালীঘায় অস্ত্র চিকিৎসার একান্ত প্রয়োজন! ইহাতে রোগীর অতীব যন্ত্রণা হইলেও তাহা রোগীর সহ্য করা উচিত। উপরের চর্ম্মাবরণ খানিকটা না কাটিলে ভিতরের ক্ষত দেখাইব কিরূপে? তাই ভ্রাতাদের নিকট অন্তঃপুরের কোন কোন অংশের পর্দা তুলিবার জন্য অনুমতি প্রার্থনা করি।

আমি ইহা বলি না, যে আমাদের সমাজের গুণ মোটেই নাই। গুণ অনেক আছে, দোষও বিস্তর আছে। মনে করুন, একজনের এক হাত ভাল আছে, অন্য হাতে নালীঘা হইয়াছে। এক হাত ভাল আছে বলিয়া কি অন্য হাতের চিকিৎসা করা উচিত নহে? চিকিৎসা করিতে হইলে রোগের বিস্তারিত বিবরণ প্রকাশ করা আবশ্যক।

অদ্য আমরা সমাজ-অঙ্গের ক্ষত হ্বলের আলোচনা করিব। সমাজের সুস্থ্য অংশ নিশ্চিন্ত থাকুক। আমাদের সমাজে অনেক সুখী পরিবার আছেন, তাহাদের বিষয় আমাদের আলোচ্য নহে। তাহারা সুখে শান্তিতে ঘুমাইতে থাকুন। আসুন পাঠিকা! আমরা লৌহপ্রাটীর-বেষ্টিত অন্তঃপুরের নিভৃত কক্ষগুলি পরিদর্শন কির।

১। বলিয়াছি ত কখন বিদেশে না গেলে গৃহ-আগমন সুখ অনুভব করা যায়। আমরা একবার (বেহারে) জামালপুরের নিকটবন্তী কোন সহরে বেড়াইতে গিয়াছিলাম। সেখানে আমাদের জনৈক বন্ধুর বাড়ী আছে। সে বাড়ির পুরুষের সহিত আমাদের আত্মীয় পুরুষদের সদ্ভাব আছে বলিয়া

শরাফত উকিলের বাড়ির স্ত্রীলোকদিগকে দেখিতে আমাদের আগ্রহ হয়। দেখিলাম, মহিলাকয়টি অতিশয় শান্ত শিষ্ট মিষ্টভাষিণী, যদিও কৃপমণ্ডুক! তাহারা আমাদের যথোচিত অভ্যর্থনা করিলেন। সেখানে শরাফতের পত্রী হসিনা, ভগ্নী জমিলা, জমিলার কন্যা ও পুত্রবধ প্রভৃতি উপস্থিত ছিলেন। অতঃপর জমিলাকে যখন আমাদের বাসায় যাইতে অনুরোধ করিলাম, তখন তিনি বলিলেন যে তাহারা কোন কালে বাড়ীর বাহির হন না, ইহাই তাহাদের বংশগৌরব! কখনও ঘোড়ার গাড়ী বা অন্য কোন যানবাহনে আরোহণ করেন নাই। শিবিকা আরোহণের কথায় হ্যা কি না বলিয়াছিলেন, তাহা আমার ঠিক মনে নাই! আমি সবিস্ময়ে বলিলাম, তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুরবাড়ী যান কিরূপেঃ আপনার ভ্রাত্বধু আসিলেন কি করিয়া? জমিলা উত্তর দিলেন, পাশাপাশি দেখিবে।” এই বলিয়া তিনি আমাকে অন্য একটা ঘরে লইয়া গিয়া বলিলেন, এই আমার কন্যার বাড়ী; এখন আমার বাড়ী চল।” তিনি আমাকে একটা অপ্রশস্ত গলির (ইহার একদিকে ঘরবাড়ী, অন্যদিকে উচ্চ প্রাচীর) দেখাইলেন। কক্ষগুলি “অসূর্ধ্যস্পশ্য” বলিয়া বোধ হইল। অতঃপর একটি দ্বার খুলিলে দেখিলাম অপরদিকে হসিনার পুত্রবধূ আছে!–জমিলা বলিলেন, “দেখিলে, এই দ্বারের ওপার্শ্বে আমার ভাই এর বাড়ী, এ পার্শ্বে আমার বাড়ী। ও কক্ষে বধূ থাকেন বলিয়া এ দ্বারটি বন্ধ রাখি। আমাদের সওয়ারীর দরকার হয় না কেন, তাহা এখন বুলিলে?” এরূপে সকল বাড়ীই প্রদক্ষিণ করা যায়। সমস্ত মহাল্লাটা পর্যটন করা আমার অভিপ্রেত না থাকায় আমরা গৃহতুল্য বাসায় ফিরিয়া আসিলাম। জমিলা বলিয়াছেন, তিনি শীঘ্রই মক্কা শরীফ যাইবেন,–এ পাপদেশে তাহার আর থাকিবার ইচ্ছা নাই! আমরা আশা করি, তিনি মক্কা শরীফ হইতে ফিরিয়া আসিলে গ্রহ-আগমন সুখটা অনুভব করিবেন।

২৬ এ প্রবন্ধে উল্লিখিত ব্যক্তিদের নামগুলি কল্পিত। বর্ণনার সুবিধার নিমিত্ত এরূপ নাম দেওয়া

হইলো।

পাঠিকা কি মনে করেন যে হসিনা বা জমিলা গৃহে আছেন? অবশ্য না; কেবল চারি প্রাচীরের ভিতর থাকিলেই গৃহে থাকা হয় না। এদেশে বাসরঘরকে “কোহ্বর” বলে, কিন্তু “কবর” বলা উচিত!! বাড়ীখানা ত শরাফতের, সেখানে যেমন এক পাল ছাগল আছে, হংস কুক্কুট আছে, সেইরূপ একদল স্ত্রীলোকও আছেন! অথবা স্ত্রীলোকদের “বন্দিনী” বলা যাইতে পারে! যেহেতু তাহাদের পারিবারিক জীবন নাই! আপনার নিজের বাড়ীর কথা মনে করুন! তাহা হইরে হসিনার অবস্থা বুঝিবেন।

২। অনেক পরিবারের গৃহিণীদের সম্বন্ধে এরূপ বলা যাইতে পারে- “বাহার মিয়া হফত হাজারী, ঘরমেঁ বিবি কাহাৎ কি মারী।” অর্থাৎ, বাহিরে ত যথেষ্ট জাকজমক-যেন স্বামী সাতহাজার সেনার অধিনায়ক; আর অন্তঃপুরে গৃহিণী দুর্ভিক্ষ প্রপীড়িতা!! বাহিরে বৈঠকখানা আছে, আস্তাবল আছে-অনেক কিছু আছে, আর ভিতরে গৃহিণীর নমাজের উপযুক্ত স্থান নাই!

৩। এখন আমরা অন্তঃপুরের চিত্র দেখাইব। সাধারণতঃ পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল “আমার বাটী”-পরিবারস্থ অন্যান্য লোকেরা তাহার আশ্রিতা।** মালদহে কয়েকবার আমরা একজনের বাটীতে যাতায়াত করিয়াছি। গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনও প্রফুল্লমুখী দেখি নাই। তাহার ম্লান মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করিত। ইহার কারণ এই–কয় বৎসর অতীত হইল, কলিম স্বীয় ভায়রাভাইয়ের সহিত বিবাদ করিয়াছেন; তাহার ফলে কলিমের পত্মী স্বীয় ভগ্নীর সহিত দেখা করিতে পান না! তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারে না, “আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসিবেন।” হায়! বাটী যে কলিমের! তিনি যাহাকে ইচ্ছা আসিতে দিবেন, যাহাকে ইচ্ছা আসিতে

২৭ কোন বিশেষ ব্যক্তি বা বিশেষ কোন ঘটনা আমাদের লক্ষ্য নহে। এদিক ওদিককার সত্য ঘটনাসমূহ হইতে উপকরণ সংগ্রহ করিয়া একটা সাধারণ চিত্র অঙ্কিত হইল মাত। ইহাতে কোন নদীর একধারে নবমুকুলিত আত্রকানন, অন্য তীরে (আমেরিকার) নায়েগারা ফল্সএর তটস্থিত নীহারাবৃত পত্রহীন তরুরাজি দেখিয়া কেহ চিত্রকরকে আনাড়ী মনে করিবেন না,–যেহেতু নদী, আত্রকানন, তুষারাবৃত তরু-এ সবই সত্য।

দিবে না! আবার ওদিকে ও বাড়িটি সলিমের! সেখানে কলিমেরও প্রবেশ নিষেধ!

বলা বাহুল্য কলিমের স্ত্রীর অন্ন, বস্ত্র বা অলঙ্কারের অভাব নাই। বলি, অলঙ্কার কি পিতৃমাতৃহীনা অবলার একমাত্র ভগ্নীর বিচ্ছেদ-ন্ত্রণা ভুলাইতে পারে? শুনিলাম, তিনি সপত্নী-কণ্টক হইতেও মুক্ত নহেন! এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তিনিকেতন বলিয়া বোধ হয়? তিনি কি নিভৃতে নীরবে দীর্ঘনিশ্বাস ফেলিয়া ভাবেন না, “আমার মত হতভাগী নিরাশ্রয়া আর নাই।”

81 একস্থলে ছুই ভ্রাতায় কলহ হইল-মনে করুন, বড় ভাইটির নাম “হাম”, ছোট ভাইটির নাম “সাম”। ভ্রাতার সহিত বিবাদ করিয়া হাম স্বীয় কন্যাকে বলিলেন, “হামিদা! তুমি যতদিন আমার বাটীতে আছ, ততদিন জোবেদাকে (সামের কন্যা) পত্র লিখিতে পাইবে না।” পিতৃ-আদেশ অবশ্যই শিরোধার্য্য। কিন্তু হামিদা আশৈশব যে পিত্ব্যতনয়াকে ভালবাসিয়াছে, তাহাকে হঠাৎ ভুলিয়া যাওয়া তাহার পক্ষে সহজ নহে। যন্ত্রণায় তাহার হৃদয় বিদীর্ণ হইতে লাগিল।–যে দুইটি বালিকার শৈশবের ধুলাখেলার স্মৃতি উভয়ের জীবনে বিজড়িত রহিয়াছে-দূরে থাকিয়াও যাহারা পত্রসূত্রে একত্র গ্রথতা ছিল, আজ সেই একবৃন্তের কুসুম দুইটিকে বিচ্ছিন্ন করিয়া হাম গৃহস্বামীত্ের পরিচয় দিলেন! দুইটি অসহায়া অক্ষমা বালিকার কোমল হৃদয় দলিত ও চূর্নবিচর্ণ করিয়া গৃহস্বামী স্বীয় ক্ষমতা প্রকাশ করিলেন! বলা বাহুল্য, জোবেদাও হামিদাকে পত্র লিখিতে অক্ষম! যদি তাহারা কোন প্রকারে পরস্পরকে চিঠি পাঠায়—তবে হামিদার পত্র স্বামী আটক করেন, হৃদয়বিদারী দীর্ঘনিশ্বাস যবনিকার অন্তরালেই বিলীন হয়! শুনা যায়, আইন অনুসারে ১৮ (কিম্বা ২২) বর্ষীয়া কন্যার চিঠিপত্র আটক করিতে পিতা অধিকারী নহেন। সে আইন কিন্তু অন্তঃপুরে প্রবেশ করিতে পায় না! কবি বেশ বলিয়াছেন:

“তোমরা বসিয়া থাক ধরা প্রান্তভাগে,

শুধু ভালবাস। জান না বাহিরে বিশ্বে গরজে সংসার”–

তাইত; আইন আছে, থাকুক, তাহাতে হামিদা বা জোবেদার লাভ কি? এরূপ কত পত্র দেবর ভাসুর প্রভৃতি কর্তৃক অবরুদ্ধ (আটক) হয়, কে তাহার সংখ্যা করে? বিধবা ভ্রাত্বধুটি স্বীয় ভ্রাতা ভগিনীর চিঠিপত্র লইয়া কোনমতে কালক্ষেপ করেন-যদি আশ্রয়দাতা দেবরটি বিরক্ত হন, তবে আর তাহার ভ্রাতা ভগ্মীর পত্র পাইবার উপায় নাই! অসহায়া অন্তঃপুরিকাদিগকে ঈশ্বর ব্যতীত আর কে সাহায্য করিবে?

৫। আমরা রমাসুন্দরীকে অনেকদিন হইতে জানি। তিনি বিধবা; সন্তান সন্ততিও নাই। তাহার স্বামীর প্রভূত সম্পত্তি আছে, দুই চারিটি পাকা বাড়ীও আছে। তাহার দেবর এখন সে সকল সম্পত্তির অধীশ্বর| দেবরটি কিন্তু রমাকে একমুঠা অন্ন এবং আশ্রয়দানেও কুগ্ঠিত। আমরা বলিলাম, “ইনি হয়ত দেবর- পত্নীর সহিত কোন্দল করেন।” এ কথার উত্তরে একজন (যিনি রমাকে ১৪/১৫ বৎসর হইতে জানেন) বলিলেন, “রমা সব করিতে জানে, কেবল কোন্দল জানে না। রমা বেশ জানে, কি করিয়া পরকে আপন করিতে হয়; কেবল আপনাকে পর করিতে জানে না।”

“এতগুণ সত্তেও দেবরের বাড়ী থাকিতে পান না কেন?” “কপালের দোষ!”

হায় অসহায়া অবলা! তোমরা নিজের দোষকে “কপালের” দোষ বল বটে, কিন্তু ভুগিবার বেলা তোমরাই স্বকীয় কর্মফল ভূগিতে থাক!। তোমাদের দোষ মূর্খতা, অক্ষমতা, দুর্বলতা ইত্যাদি। রমাসুন্দরী বলিলেন, “বেঁচে থাকতে বাধ্য ব’লে বেঁচে আছি; খেতে হয় ব’লে খাই-আমাদের সেই সহমরণপ্রথাই বেশ ছিল! গবর্ণমেন্ট সহমরণ-প্রথা তুলে দিয়ে বিধবার যন্ত্রণা বৃদ্ধি করেছেন!” ঈশ্বর কি রমার কথাগুলি শুনিতে পান না? তিনি কেমন দয়াময়?

৬। আমরা একটি রাজবাটী দেখিতে গিয়াছিলাম। অবশ্য রাজার অনুপস্থিতি সময় যাওয়া হইয়াছিল। তিনি উপাধিপ্রাপ্ত রাজা-রাজ্যের বার্ষিক আয় প্রায় ৫,০০,০০০ টাকা।

বাড়ীখানি কবি-বর্ণিত অমরাবতীর ন্যায় মনোহর। বৈঠকখানা বিবিধ মূল্যবান সাজসজ্জায় ঝলমল করিতেছে; এদিকে সেদিকে ৫/৭ খানা রজত- আসন শূন্য হৃদয়ে রাজাকে আহ্বান করিতেছে! এক কোণ হইতে রবির একটু ক্ষীণরশ্মি একটি দর্পণে পড়িয়াছিল; তাহার প্রতিরশ্মী চারিদিকে বিলোরের ঝাড়ে প্রতিভাত হইয়া এক অভিনব আলোকরাজ্য রচনা করিয়া ফেলিয়াছে! এক কক্ষে রাজার রৌপ্যনির্মিত পর্যঙ্কখানা মশারী ও শয্যায় পরিশোভিত রাণী ব্যবহার করেন না কেন?” তাহা হইলে সমাগত লোকেরাও লক্ষ টাকার পর্যঙ্কখানা দেখিতে পাইত না যে! বহির্টি পরিদর্শন করিয়া আমরা রাণীর মহলে গেলাম।

রাণীর ঘর কয়খানাতেও টেবিল, টিপাই, চেয়ার ইত্যাদি সাজসজ্জা আছে। কিন্তু তাহার উপর ধূলার স্তর পড়িয়াছে। রাজা কোন কালে এসব কক্ষে পদার্পণ করেন বলিয়া বোধ হইল না। রাণীর শয্যাপার্শ্বে কয়েকখানা বাঙলা পুস্তক এলোমেলোভাবে ছড়ান রহিয়াছে

রাণীকে দেখিয়া আমি হতাশ হইলাম। কারণ বৈঠকখানা দেখিয়া আমি রাণীর যেরূপ মূর্তি কল্পনা করিয়াছিলাম, এ মূর্তি তাহার সম্পূর্ণ বিপরীত। তিনি পরমা সুন্দরী (১৬/১৭ বৎসরের) বালিকা-পরিধানে সামান্য লালপেড়ে বিলাতি ধুতি; অলঙ্কার বলিতে হাতে তিন তিন গাছি বিলোরের চুড়ি, মাথায় অপূর্ণ ছিল না, মুখখানি এমনই করুণ ভাবে পূর্ণ যে রাণীকে মূর্তিমতী “বিষাদ” বলিলে অত্যুক্তি হয় না। অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ| রাণীর নয়ন দুটিতে কি কি হৃদয়বিদারক ভাব ছিল, তাহা আমি বর্ণনা করিতে অক্ষম।

রাজা সর্বদা বিদেশে,-বেশীর ভাগে কলিকাতায় থাকেন। সেখানে তাহার অপ্সরা, বিদ্যাধরীর অভাব হয় না, এখানে রাণী বেচারী চিরবিরহিণী!! কোলাহলও যথেষ্ট আছে, কেবল রাণীর হৃদয়ে আনন্দ নাই! গৃহখানা তাহার নিকট কারাগার স্বরূপ বোধ হইতেছে। রাণী যেন একদল দাসীসহ নির্জন কারাবাসদণ্ড ভোগ করিতেছেন!! আমাদের সঙ্গী একটি মহিলা জনান্তিকে বলিলেন, “এমন চমৎকার বাড়ী, আর ঘরে এমন পরী ধার, তিনি কি সুখে বিদেশে থাকেন!”

রাণী বাঙলা বেশ জানেন; তিনি কেবল বই পড়িয়া দুর্ব্বহ সময় কাটান। তিনি–মিতভাষিণী, বেশী কিছু বলিলেন না, কিন্তু যে দুই একটি কথা বলিলেন, তাহা অতি চমৎকার। আমাদের একটি বর্ষীয়সী সঙ্গিনী বলিলেন, “তুমি রাজার রাণী, তোমার এ বেশ কেন? এস আমি চুল বেঁধে দিই।” রাণী উত্তর দিলেন, “জানি না কি পাপে রাণী হয়েছি!” ঠিক কথা! অথচ লোকে এই রাণীর পদ কেমন বাঞ্চনীয় বোধ করে!

অন্তঃপুরের এ সকল ক্ষতকে নালীঘা না বলিয়া আর কি বলিব? এ রোগের কি ওঁষধ নাই? বিধবা ত সহমরণ-আকাজ্া করে; সধবা কি করিবে?

৭। “মহম্মদীয় আইন” অনুসারে আমরা পিতার সম্পত্তির উত্তরাধিকারিণী হই–আমাদের বাড়ী”ও হয়। কিন্তু তাহা হইলে কি হয়,–বাড়ীর প্রকৃত কর্তা স্বামী, পুত্র, জামাতা, দেবর ইত্যাদি হন। তাহার অভাবে বড় আমলা বা নায়েবটি বাড়ীর মালীক! গৃহকত্রীটি এ নায়েবের ক্রীড়াপুতুল মাত্র। নায়েব কত্রীকে যাহা বুঝায়, অবোধ নিরক্ষর কত্রী তাহাই বুঝেন।

গৃহকত্রী মোহ্সেনা স্বীয় জামাতার সহিত কলহ করিয়া দুই এক দিনের জন্য কোন দূর সম্পকীয় দেবর কাসেমের বাড়ী যান। এ বাড়ীখানা মোহসেনার পৈতৃক সম্পত্তি-সুতরাং ইহা তাহার একান্ত “আপন” বস্তু। তাঁহার একমাত্র দুহিতাও মারা গিয়াছেন; তবু জামাতাকে (দুই চারিজন দৌহিত্রী ইত্যাদি সহ) বাড়ীতে রাখিয়াছেন। এরূপ স্থলে জামাতা জামালকে শাশুড়ীর

আশ্রিত বলা যাইতে পারে। কিন্তু তামাসা দেখুন, মোহসেনা গৃহে ফিরিয়া আসিলে, দ্বারবান তাহাকে জানাইল, এ বাড়ীতে তাহার প্রবেশ নিষেধ। তিনি অত্যন্ত ক্রুদ্ধা হইয়া বলিলেন-“কি? আমার বাড়ীতে আমারই প্রবেশ নিষেধ? পর্দা কর, আমি (শিবিকা হইতে) নামিব।

দ্বারবান–পর্দা করিতে পারি না, মালিকের হুকুম নাই। কত্রী–কে তোর মালিক? একমাত্র মালিক ত আমি।

দ্বারবান_বে-আদবী মাফ হউক; হুজুর কি আমাকে তাহার পয়জার হইতে রক্ষা করিতে পারেন ? হুজুর ত পর্দায় থাকেন, আমরা জামাল মিয়ীকেই জানি। আপনি মালিক, তাহা ত দুনিয়া জানে,–কিন্তু আমার প্রতি দয়া করিয়া আপনি ফিরিয়া যান। আপনি এখানে নামিলে গোলামের উপর জুলুম হবে। হুজুরেরও অপমান হওয়ার সম্ভাবনা।

যাহা হউক, হুজুর ফিরিয়া গেলেন!! তিনি কাসেমকে জিজ্ঞাসা করিলেন, “এমন কি কোন আইন নাই, যাহার দ্বারা আমার বাড়ী আমি দখল করিতে পারি?” কাসেম বলিলেন, “আছে। আপনি নালিশ করুন, আমরা সাহায্য করিব।” ওদিকে জামাল এই নালিশের বিষয় জানিতে পারিয়া কাসেমের নিকট আসিলেন। সবিনয়ে মিষ্ট ভাষায় কাসেমকে বুঝাইলেন, “আজ আপনি যদি আমার শাশুড়ীর সাহায্য করেন, তবে ত অন্তঃপুরিকাদের প্রশ্রয় দেওয়া হয়। যদি কখন আপনার এরূপ বিপদ ঘটে তবে কেহ আপনার পরিবারের স্ত্রীলোকদের সাহায্য করিবে, আপনি কি তাহা পছন্দ করিবেন? ভাবিয়া দেখুন, এরূপ হওয়া কি ভাল ? মিছামিছি শত্রুতা পাতাইবেন কেন?”

কাসেম অন্তঃপুরে আসিয়া মোহসেনাকে বুঝাইলেন যে, মামলা মোকদ্দমায় অনেক হেঙ্গাম; ওসব গোলমাল না করাই ভাল! অভাগিনী ক্রোধে, অভিমানে নীরবে দগ্ধ হইতে থাকিলেন।!

এরূপ আরও কত উদাহরণ দেওয়া যাইতে পারে। খদিজা প্রভূত সম্পত্তির

উত্তরাধিকারিণী, তাহার স্বামী হাশেম দরিদ্র কিন্তু কুলীন বিদ্বান। হাশেম ছলে

কৌশলে সমস্ত জমিজমা আত্মসাৎ করিয়া লইবেন; খদিজার হাতে এক পয়সা

নাই। খদিজার পৈত্রিক বাড়ীতে বসিয়াই হাশেম আর দুই তিনটা বিবাহ €2) করিয়া তাহাকে সতিনী জ্বালায় দগ্ধ করিতে লাগিলেন। এরূপ না করিলে আর ক্ষমতাশালী পুরুষের বাহাদুরী কি? ইহাতে যদি খদিজা সামান্য বিরক্তি প্রকাশ করেন, তবে প্রবীণা মহিলাগণ তাহার হৃদয়ে স্বামীভক্তির অভাব দেখিয়া নিন্দা করেন, কেহ দুই একটা জীর্ণ পুথি (মসলামসায়েলের বঙ্গানুবাদ) দেখাইয়া বলেন, “স্বামী মাথা কাটিলে ‘আহ্’ বলিতে নাই!” কেহ সুরযোগে আবৃত্তি করিলেন :

“নারীর মোর্সেদ” স্বামী সের্তাজ* জানিবেন মোর্সেদের সম নারী পতিকে ভজিবে!”

যাহা হউক খদিজার দু:খে সহানুভূতি করিবে, এমন লোকটি পর্য্যন্ত নাই! ইহাকে নরকযন্ত্রণা ভিন্ন আর কি বলিব? কোন মৌলভী বক্তৃতা (ওয়াজ) করিতে যাইয়া বলিয়োছেন, “স্ত্রীলোকে বেশী গুণা (দোষ) করে; হযরত মেয়ারাজ গিয়া দেখিয়াছেন নরকে বেশীর ভাগে স্ত্রীলোক শাস্তি পাইতেছে!” আমরা কিন্তু এই পৃথিবীতেই দেখিতেছি-কুলকামিনীরা অসহ্য নরকযন্ত্রণা ভোগ করিতেছেন!

৮। পৈত্রিক সম্পত্তির অংশ হইতে কন্যাকে বঞ্চিত করিবার নিমিত্ত কি কি জঘন্য উপায় অবলম্বন করা হইয়া থাকে, তাহা কে না জানে? কোন ভ্রাতা তাহা মুখ ফুটিয়া বলেন না_বলিলে অবলাকে প্রশ্রয় দেওয়া হইবে যে!» সুতরাং সে শোচনীয় কথা আমাদিগকেই বলিতে হইতেছে। কোন স্থলে আফিংখোর, গাঁজাখোর, নিরক্ষর, চিররোগী বৃদ্ধ–যে মোকদ্দমা করিয়া জমিদারীর অংশ বাহির করিতে অক্ষম এইরূপ লোককে কন্যাদান করা হয়।

২ মোর্সেদ–গুরু > সের্তাজ-(সের–তাজ) মাথার মুকুট, অর্থাৎ মুকুট তুল্য শ্রদ্ধাস্পদ। * স্ত্রীলোকের দুঃখকাহিনীপূর্ণ একটি প্রবন্ধ একখানা উর্দু সংবাদপত্রে প্রকাশের নিমিত্তে দেওয়া হইয়াছিলো। সম্পাদক তাহা প্রকাশ করিতে সাহসী হন নাই-লিখিলেন যে, এরূপ প্রবন্ধ প্রকাশ করিলে সাধারণ পুরুষসমাজ চটিবেন! সুখের বিষয়, বাঙলা কাগজগুলির যথেষ্ট সৎসাহস আছে, তাই রক্ষা! নচেৎ আমাদের দুঃখের কান্না কাদিবার উপায়ও থাকিত না!

অথবা ভগ্মীর দ্বারা বিবাহের পূর্বে লা-দাবী লিখাইয়া লওয়া হয় কিম্বা ভগ্মীদিগকে চিরকুমারী রাখা হয়; এবং ভ্রাত্বধু ননদদিগকে দাসীর মত ভাবেন! আর যদি কোন পরিবারে পুত্র মোটেই না থাকে, কেবল ডজন, অর্থ ডজন কন্যাই থাকে,–তবে জ্যেষ্ঠা ভগ্মীর ভাগ্যবান স্বামীটি অবশিষ্ট শ্যালিকা কয়টিকে চিরকুমারী রাখিতে চেষ্টা করেন! ইহাই সমাজের নালীঘা!! হায় পিতা মোহাম্মদ (দঃ)! তুমি আমাদের উপকারের নিমিত্ত পিতৃসম্পত্তিতে অধিকারিণী করয়িংটাছ, কিন্তু তোমার সুচতুর শিষ্যগণ নানা উপায়ে কুলবালাদের সর্বনাশ করতেছে!! আহা “মহম্মদীয় আইন” পুস্তকের মসি- রেখারূপে পুস্তকেই আবদ্ধ থাকে। টাকা যার, ক্ষমতা যার, আইন তাহারই। আইন আমাদের ন্যায় নিরক্ষর অবলাদের নহে।

৯। নববিধবা সৌদামিনী ছুই পুত্র ও এক কন্যাসহ ভ্রাতার আলয়ে আশ্রয় লইয়াছেন। ৯/১০ মাস পরে তাহার (১৫ ও ১২ বৎসরের) পুত্র দুইটি দশ দিনের ভিতর মারা যায়। সৌদামিনীর নিকট ১০,০০০ টাকার কোম্পানীর কাগজ ছিল।

যে সময় বিধবা সৌদামিনী পুত্ৰশোকে পাগলপ্রায় ছিলেন, সেই সুযোগে (অর্থাৎ বালকদয়ের মৃত্যুর একমাস পরেই) ভ্রাতা নগেন্দ্র এ টাকাগুলি তাহারই নামে গচ্ছিত রাখিতে ভগ্নীকে অনুরোধ করিলেন। বলিলেন, ্ত্রীলোকের নামে টাকা জমা থাকলে গোলমাল হতে পারে। আমি ত আর তোমার পর নই।” ভগ্নীর মাথা ঠিক ছিল না, নগেন্দ্র যাহা লিখাইলেন তিনি তাহাই লিখিলেন। ভাবিলেন, “অমন চাদ যদি গিয়াছে, তবে আর পোড়ার টাকা থেকে কি হবে? প্রতিভার বিয়ে ত নগেন্দ্র দিবেই। আমি এখন মলে বাচি।” নগেন্দ্ৰ ক্রমে ছুই তিনটা কন্যাদায় হইতে মুক্ত হইলেন। কিন্তু প্রতিভার বিবাহের জন্য মোটেই ভাবেন না। তাহার বয়স ১২ বৎসর হইলৈ সৌদামিনী তাহার বিবাহের জন্য ব্যস্ত হইলেন। তিনি যত তাড়া করেন, নগেন্দ্ৰ ততই বলেন, “বর পাওয়া যায় না!”

প্রতিভা ১৫ বৎসরের হইল-বিবাহ হইল না। ১০,০০০ টাকা দিয়া বর পাওয়া যায় না, একথা কি পাঠিকা বিশ্বাস করেন? প্রতিবেশিনীরা নিন্দা করে,

অভিশাপ দেয়, “ছি ছি কেমন মামা!” বলে, তাহাতে নগেন্দ্রের কি ক্ষতি হয়! পল্লীগ্রামের নিন্দা অপবাদ চতুপার্স্থিত শস্যক্ষেত্রেই বিলীন হয়। প্রকাণ্ড পারিবে না?

এখন সৌদামিনী দেখিলেন তাহার স্বামীর কষ্টে উপার্জিত টাকা দ্বারা প্রতিভা কুমারী রহিল। ভগ্নী মানকুমারী বলিয়াছেন:

“কাঁদ তোরা অভাগিনী। আমিও কীদিব,

আর কিছু নাহি পারি, ক’ ফোঁটা নয়ন বারি ভগিনী! তোদেরি তরে বিজনে ঢালিব;

কপালে জোটেনি বিয়ে-তখনি কাদিব,

যখন দেখিব বালা সহিছে সতীন জ্বালা তখনি নয়ন জলে বুক ভাসাইব;

সধবা বিধবা প্রায় পরান্ন মাগিয়া খায়– এ তুচ্ছ এ হীন প্রাণ দিতে পারি বলিদান–

তোদেরি কল্যাণে বোন্! কিন্তু কি করিব?

পারিতেছি না। আমার আত্মীয়া অবশেষে সবখানি শক্তি কেবল “কাদিয়া মরিতে” ব্যয় করিলেন! বাস! এরূপ বিজনে অশ্রু ঢালিয়া ঢালিয়াই ত আমরা এমন অবলা হইয়া পড়িয়াছি।

আমার এই প্রবন্ধ পাঠ করিয়া ভ্রাতা ভগ্নীগণ হয়ত মনে করিবেন যে আমি কেবল ভ্রাতৃবৃন্দকে নিরাকারে পিশাচরূপে অঙ্কিত করিবার জন্যই কলম ধরিয়াছি। তাহা নয়। আমি ত কোথাও ভ্রাতাদের প্রতি কটু শব্দ ব্যবহার করি

নাই–কাহাকেও পাপিষ্ঠ, পিশাচ, নিষ্ঠুর বলিয়াছি কি ? কেবল রমণীহৃদয়ের ক্ষত দেখাইয়াছি। এ যে কথায় বলে, “বলিতে আপন দু:খ পরনিন্দা হয়”, এক্ষেত্রে তাহাই হইয়াছে–ভগ্মীর দু:খ বর্ণনা করিতে ভ্রাতৃনিন্দা হইয়া পড়িয়াছে।

সুখের বিষয় আমাদের অনেক ভ্রাতা এরূপ আছেন, যাহারা স্ত্রীলোকদিগকে যথেষ্ট শান্তিতে গৃহসুখে রাখেন। কিন্তু দুঃখের সহিত আমরা ইহাও বলিতে বাধ্য যে অনেক ভ্রাতা আপন আপন বাটীতে অন্যায় আচরণের পরিচয় দিয়া থাকেন।

এখন বোধ হয় সুযোগ্য ভ্রাত্গণ বুজিবেন যে, “এত বড় সংসারে আমরা নিরাশ্রয়া” বলিয়া আমি ভুল করি নাই-এ কথার প্রতিবর্ণ সত্য। আমরা যে কোন অবস্থায় থাকি না কেন, অভিভাবকের বাড়িতে থাকি। প্রভুদের বাটী যে আমাদিগকে সৰ্ব্বদাই রৌদ্র, বৃষ্টি, হিম হইতে রক্ষা করে, তাহা নহে। তবু:

যখন আমাদের চালের উপর খড় থাকে না, দরিদ্রের জীর্ণ তম কুটীরের শেষ চালখানা ঝঞ্ঝানিলে উড়িয়া যায়,_-টুপ-টাপ বৃষ্টিধারায় আমরা সমস্ত রাত্রি ভিজিতে থাকে,–চপলা-চমকে নয়নে ধাঁধা লাগে,-বজ্রনাদে মেদিনী কাপে, এবং আমাদের বুক কাপে,–প্রতি মুহূর্তে ভাবি, বুঝি বজ্রপাতে মারা যাই-তখনও আমরা অভিভাবকের বাটীতেই থাকি।

অথবা গৃহস্তের বৌ-বী রূপে প্রকাণ্ড আটচালায় বাস করিলেও প্রভুর আলয়ে থাকি; আর যখন চৈত্র মাসে ঘোর অমানিশীথে প্রভুর বাটীতে দুষ্টলোক কর্তৃক লঙ্কাকাণ্ডের অভিনয় হয়,-সব জিনিষপত্রসহ ঘরগুলি দাউদাউ করিয়া জুলিতে থাকে,–আমরা একবসনে প্রাণটি হাতে করিয়া থাকি,–তখনও অভিভাবকের বাড়িতে থাকি!! (জানি না, কবরের ভিতরও অভিভাবকের বাটীতে থাকা হয় কি না!!)

পাশ্চাত্যে আপন গৃহ বলিলে যাহা বুঝায়, “গৃহ” শব্দ দ্বারা আমি তাহাই বুঝাইতে চাই। উপরে যে রাণী, রমা, হামিদা, জোবেদা প্রভৃতির অবস্থা বলা হইয়াছে, তাহারা কি গৃহসুখ ভোগ করিতেছেন? শারীরিক আরাম ও মানসিক শান্তিনিকেতন যাহা, তাহাই গৃহ। বিধবা হইলে স্বামীগৃহ একরপ বাসের অযোগ্য হয়; হতভাগিনী তখন পিতা, ভ্রাতার শরণাপন্ন হয় কিন্তু তাহাতে তাহার যে দশা হয়, সৌদামিনী-চিত্রে বর্ণিত হইয়াছে। একটা হিন্দি প্রবাদ আছে।

“ঘর কি জুলি বনর্মে গেয়ী-বনর্মে লাগি আগ বন বেচারা কেয়া করে, -পীরহি লাগি আগ!”

অর্থাৎ “গৃহে দগ্ধ হইয়া বনে গেলাম, বনে লাগিল আগুন; বন বেচারা কি করিবে, আমার) কপালেই লাগিয়াছে আগুন!”

তাই বলি, গৃহ বলিতে আমাদেরই একটি পর্ণকুটীর নাই। প্রাণি-জগতে কোন জন্তুই আমাদের মত নিরাশ্রয়া নহে। সকলেরই গৃহ আছে–নাই কেবল আমাদের।২,

* আমাদের যে সকল ভগ্নী গৃহসুখভোগ করেন, এ সন্দর্ভটি তাহাদের জন্য লিখা হয় নাই-ইহা

গৃহহীনাদের জন্য। মাতিচুর প্রথম খণ্ড


পরিচিতি ও প্রেক্ষাপট: ‘গৃহ’ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গভীর আত্মোপলব্ধিমূলক মননশীল প্রবন্ধ। এটি তাঁর সুবিখ্যাত প্রবন্ধ সংকলন ‘মতিচূর’ (প্রথম খণ্ড)-এ সংকলিত। সমাজের গৃহকোণে আবদ্ধ নারীদের গৃহহীনতার বেদনা এবং প্রকৃত ‘গৃহ’-এর অধিকারহীনতার নির্মম বাস্তব চিত্র তিনি এতে তুলে ধরেছেন।

মূলভাব ও চেতনা: ইটের দালানকোঠা বা স্বামীর আশ্রয় মানেই নারীর নিজস্ব ‘গৃহ’ নয়; যেখানে মানসিক শান্তি ও আত্মমর্যাদা নেই, তা নারীর জন্য কারাগারতুল্য। জীবজগতের প্রতিটি প্রাণীর নিজস্ব আশ্রয় থাকলেও সমাজে নারীর একটি নিজস্ব নীড় নেই—এই চরম ট্র্যাজেডিই প্রবন্ধের মূল চেতনা।

মূল উৎস: মতিচূর (প্রথম খণ্ড, ১৯০৪) / বেগম রোকেয়া রচনাবলী (বাংলা একাডেমি সংস্করণ)।

কপিরাইট স্ট্যাটাস: পাবলিক ডোমেইন (Public Domain — সাহিত্যিকের মৃত্যুর ৬০ বছরের অধিক সময় অতিক্রান্ত)।

ভাষা
মুদ্রা

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us