0
0
ছড়া
২২ October, ২০২৬ | ২৫ views | Share | Save | PDF

মটকু মাইতি
– কাজী নজরুল ইসলাম

মট্‌কু মাইতি বাঁটকুল রায়
ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়
বেঁটে খাটো নিটপিটে পায়
তারা ছেৎ'রে চলে, কেৎ'রে চায়।।
পায়ে পরে গাবদা বুট আর পট্টি
আর গড়াইয়া চলে যেন গাঁঠরি ও মোটটি,
ওগো হুনুলুলু সুরে গায় গান উদভট্টি
হাঁটি হাঁটি পা পা ডাইনে বাঁয়।।
রাস্তায় তেড়ে এলো এঁড়ে এক দামড়া
ডুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া।
ভয়ে মট্‌কুর চোখ হয়ে গেল আমড়া
সে উলটিয়ে সাতপাক ডিগবাজি খায়
হায়, হায়।।"

রচনার পরিচিতি ও প্রেক্ষাপট: মটকু মাইতি ও বাঁটকুল রায়ের হাস্যরসাত্মক যুদ্ধযাত্রার গল্প। এঁড়ে গরুর গুঁতো খেয়ে ডিগবাজি খাওয়ার মজাদার দৃশ্য শিশুদের নির্মল হাসির খোরাক জোগায়। মূলভাব ও শিক্ষা: হাস্যরস, কৌতুক অভিযান ও শিশুদের চটুল আনন্দ। মূল উৎস: ঝিঙেফুল (১৯২৬), কাজী নজরুল ইসলাম। কপিরাইট স্ট্যাটাস: পাবলিক ডোমেইন (Public Domain)।

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

Currency

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us