0
0
কবিতা
৩ November, ২০২৬ | ২৫ views | Share | Save | PDF

অধরা

তুমি তো সেই মায়া, দূরত্বেরই নামান্তর,
কাছে এলে নদী শুধু মরীচিকার প্রান্তর।
সমান্তরাল দুই রেখা চলি অজানার পানে,
আলো-ছায়ার দ্বন্দ্ব জাগে নিঃশব্দ অভিমানে।

বুকের গভীরে লুকিয়ে থাকে গোপন যে সত্য,
মানুষ খোঁজে না কভু হারানো সেই অস্তিত্ব।
খোঁজে শুধু সেই সত্তা, অপরকে ভালোবেসে,
হারিয়ে ফেলেছে যাকে মায়াবী ছদ্মবেশে।

আয়না ভাঙলে প্রতিটি কাচ হয়ে ওঠে সাক্ষী,
বিবেকের আদালতে স্মৃতিরা দেয় ফাঁকি।
সময়ের চাদরে ঢাকা পড়ে অহংকার,
অধিকার ফুরোলেই বদলে যায় মনস্তর।

তুমি যেন অধরা কোনো কাব্য, অসমাপ্ত উপাখ্যান,
নীরবতার ক্যানভাসে আঁকা বিষাদের গান।
নিভে যাওয়া প্রদীপের বুকে জমে থাকা ক্ষয়,
মুখোশের আড়ালেই যেন এক নিঃশব্দ প্রলয়।

সাহিত্যের আঙিনায় এক চিরন্তন পথিক। শব্দের বুননে অনুভূতি আর জীবনের গল্প খুঁজতে ভালোবাসি।

মন্তব্য (2টি)

Uttam Aron

চমৎকার সৃজন, সমৃদ্ধ হোক বাংলা কবিতা

• • 3 weeks আগে
শামীম উল ইসলাম

অসংখ্য ধন্যবাদ গুণী

• • 3 weeks আগে

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

Currency

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us