ভাইফোঁটা : ভালোবাসার অমলিন বন্ধন
ভাইফোঁটা : ভালোবাসার অমলিন বন্ধন
আদিত্য ভৌমিক
একটি ফোঁটায় মিশে থাকে সহস্র প্রার্থনা, এক সম্পর্কের নামহীন মায়া।
ভাইফোঁটা আসে নিয়ে স্নেহের মধুর পরশ,
বোনের চোখে ভাইয়ের জন্য জমে ভালোবাসার হর্ষ।
কপালের সেই চন্দনের ফোঁটা শুধু রঙের নয়,
তার প্রতিটি বিন্দুতে লুকিয়ে থাকে হৃদয়ের পরিচয়।
শৈশবের কত খুনসুটি, কত মিষ্টি অভিমান,
একই ছাদের নিচে গড়ে ওঠে স্মৃতির রঙিন বাগান।
কখনো ঝগড়া, কখনো হাসি, কখনো দুষ্টুমি,
তবু বিপদের দিনে ভাই-বোনই হয় সবচেয়ে আপন ভূমি।
বোনের প্রার্থনায় ভাইয়ের জীবন হোক আলোকিত,
ভাইয়ের স্নেহে বোনের পৃথিবী থাকুক সুরক্ষিত।
সময়ের স্রোত দূরে নিলেও মুছে না হৃদয়ের টান,
রক্তের বন্ধন ছাড়িয়ে এ যে আত্মার চিরন্তন গান।
একটি ফোঁটা যেন বোনের বুকের নীরব ভাষা,
ভাইয়ের দীর্ঘ জীবনে মিশে থাকে হাজার আশা।
পৃথিবীর সব উপহার হয়তো একদিন যাবে ফুরিয়ে,
ভাই-বোনের ভালোবাসা থাকবে অনন্তকাল জুড়ে।
যত দূরেই থাকুক ভাই, যত ব্যস্ত থাকুক বোন,
একটি ফোঁটার স্পর্শে জেগে ওঠে শৈশবের আপন ক্ষণ।
উৎসবের আলো নিভে গেলেও ভালোবাসা যায় না হারিয়ে,
ভাইফোঁটার বন্ধন বেঁচে থাকে হৃদয়ের গভীরে।
ভাইফোঁটা মানে শুধু কপালে একটি ফোঁটা নয়,
এ যেন বোনের প্রার্থনায় ভাইয়ের মঙ্গলময় পরিচয়।
মন্তব্য (1টি)
পোস্ট করার পর সোস্যাল মিডিয়ার শেয়ার করার জন্য অনুরোধ করছি।