রাজা
রাজাকে কখনো আমি পুতুল ভাবি,
আবার ভিখারি বালককে কখনো রাজা ভাবি।
অর্ধেক নারী অর্ধেক পারফিউম
কান দুলিয়ে দুলিয়ে হীরে দেখাও,
মাছ খেতে খেতে মানতাশা দেখাও,
খোপা থেকে পায়েল পর্যন্ত দেখাও।
দেখাও অর্ধেক নারী অর্ধেক পারফিউম।
দেখাও আলস্যের চাক-ভাঙা ওম,
দেখাও অন্ধকারে জ্বলে ওঠা মোম।
মন্তব্য (0টি)