0
0
Poetry
৩০ September, ২০২৬ | ২৮ views | Share | Save | PDF

সেই প্রজাপতি

ফুলের মতো দেয়ালটাতে
একটি প্রজাপতি,
দুঃসাহসে বসলো এসে
আলোর মুখোমুখি;

চিত্রিত নয় কালো রঙের
পাখনা দু'টি মেলে ।
এবার বুঝি এলে ?
দেয়াল জুড়ে লাগল তার

ঘরে ফেরার কাঁপন,
প্রাণের মাছে ফিরল বুঝি
চিরকালের আপন ।
ভালোবাসার অর্ঘ্য দিয়ে

মৃত্যুখানি কেনা,
শেষ করেছি প্রথম দিনে
হয়নি শুধু চেনা!
চোখের পাশে দেয়ালটিতে

বসলে তুমি যেই,
হঠাৎ-চেনা পাখার রেণু
আঙ্গুল ভরে নেই ।
এমন করে পরের ঘরে

দেয়ালে কেউ বসে?
হঠাৎ যদি ভালোবাসার
পলেস্তার খসে?
আলিঙ্গনে বন্দী করে

প্রতীক বাহুপাশে,
হঠাৎ যদি এই আমাকে
অন্যে ভালোবাসে?
রুপান্তরে পুড়িবে তোর

ক্লান্ত দু'টি ডানা,
চিত্রিত নয় কালো রঙের
পৃথিবী একটানা ।
আমি কেবল আমি কেবল

আমি কেবল দেখি,
ভালোবাসার দেয়াল জুড়ে
একটি প্রজাপতি ।

'সেই প্রজাপতি' কবি নির্মলেন্দু গুণ-এর বাংলা সাহিত্যের এক কালজয়ী ও বহুল পঠিত কাব্যসৃষ্টি।

রচনার মূল সুর গভীর মানবিক অনুভূতি, সমাজচেতনা, প্রেম ও চিরন্তন সৌন্দর্যচেতনার রূপায়ণে ভাস্বর।

মূল উৎস: নির্মলেন্দু গুণ-এর প্রামাণ্য কাব্যসংকলন ও নির্বাচিত কবিতা সমগ্র।

কপিরাইট স্ট্যাটাস: প্রামাণ্য ঐতিহাসিক সাহিত্য সংকলন ও শিক্ষামূলক ডিজিটাল আর্কাইভ সংরক্ষণের উদ্দেশ্যে সংকলিত।

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

Currency

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us