0
ছড়া
২২ October, ২০২৬ | ২৪ views | Share | Save | PDF

বাবুরাম সাপুড়ে
– সুকুমার রায়

বাবুরাম সাপুড়ে, কোথা যাস্‌ বাপুরে?
আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা—
যে সাপের চোখ্‌ নেই, শিং নেই, নোখ্‌ নেই,
ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস্‌ফাঁস্‌, মারে নাকো ঢুঁশ্‌ঢাঁশ,
নেই কোন উৎপাত, খায় শুধু দুধ ভাত—
সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্‌ তো!
তেড়ে মেরে ডাণ্ডা ক’রে দেই ঠাণ্ডা।

রচনার পরিচিতি ও প্রেক্ষাপট: বাংলা শিশুসাহিত্যের সবচেয়ে ছন্দময় ও বহুল আবৃত্ত কালজয়ী ছড়া। মূলভাব ও শিক্ষা: ছন্দের অপূর্ব দোলা, হাস্যরস ও নিরীহ কৌতুকের মধ্য দিয়ে শিশুদের কল্পনাকে উদ্দীপিত করা। মূল উৎস: সুকুমার সমগ্র রচনাবলী (প্রথম খণ্ড)/আবোল তাবোল। কপিরাইট স্ট্যাটাস: পাবলিক ডোমেইন (Public Domain)।

সুকুমার রায়

Total writings: ৫৩১

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

ভাষা
মুদ্রা

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us