মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস
তোমরা কি জানো এ শহর কেন হঠাৎ এমন
মৌনমিছিলে হয়ে ওঠে ভারী, অশ্রুসিক্ত? কেন
বয়ে যায় শোকার্ত মেঘ আর থোকা থোকা শিশিরবিন্দু
পথে কেন এতো কৃষ্ণচূড়ার গাঢ় সমাবেশ; আমি জানি এতো
মেঘ নয়, নয় শীতের শিশির; প্রিয়হারা এ যে
একুশে রাজপথ জুড়ে এতো রঙিন আল্পনা আঁকা
তোমরা কি জানো সে তো নয় কোনো রঙ ও তুলির ব্যঞ্জনা কিছু
এই আল্পনা, পথের শিল্প শহীদেরই তাজা রক্তের রঙ মাখা!
'মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস' কবি মহাদেব সাহা-এর বাংলা সাহিত্যের এক কালজয়ী ও বহুল পঠিত কাব্যসৃষ্টি।
রচনার মূল সুর গভীর মানবিক অনুভূতি, সমাজচেতনা, প্রেম ও চিরন্তন সৌন্দর্যচেতনার রূপায়ণে ভাস্বর।
মূল উৎস: মহাদেব সাহা-এর প্রামাণ্য কাব্যসংকলন ও নির্বাচিত কবিতা সমগ্র।
কপিরাইট স্ট্যাটাস: প্রামাণ্য ঐতিহাসিক সাহিত্য সংকলন ও শিক্ষামূলক ডিজিটাল আর্কাইভ সংরক্ষণের উদ্দেশ্যে সংকলিত।
মন্তব্য (0টি)