0
0
Poetry
৫ October, ২০২৬ | ৩৯ views | Share | Save | PDF

ভালবাসার সময় তো নেই

ভালবাসার সময় তো নেই

ব্যস্ত ভীষন কাজে,

হাত রেখো না বুকের গাড় ভাজে।

ঘামের জলে ভিজে সাবাড়

করাল রৌদ্দুরে,

কাছএ পাই না, হৃদয়- রোদ দূরে।

কাজের মাঝে দিন কেটে যায়

কাজের কোলাহল

তৃষ্নাকে ছোয় ঘড়ায় তোলা জল।

নদী আমার বয় না পাশে

স্রোতের দেখা নেই,

আটকে রাখে গেরস্থালির লেই।

তোমার দিকে ফিরবো কখন

বন্দী আমার চোখ

পাহারা দেয় খল সামাজিক নখ।

'ভালবাসার সময় তো নেই' সামাজিক অস্থিরতা ও নাগরিক বাস্তবতার টানাপোড়েনের মাঝে রচিত রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর তীব্র মানবিক প্রেমের কবিতা।

সংগ্রামমুখর জীবনে ভালোবাসার তীব্র তৃষ্ণা ও সময়ের নির্মম সীমাবদ্ধতা।

মূল উৎস: রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কাব্যগ্রন্থ 'উপদ্রুত উপকূল' (১৯৭৯)।

কপিরাইট স্ট্যাটাস: প্রামাণ্য ঐতিহাসিক সাহিত্য সংকলন ও শিক্ষামূলক ডিজিটাল আর্কাইভ সংরক্ষণের উদ্দেশ্যে সংকলিত।

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

Currency

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us