0
Poetry
৫ October, ২০২৬ | ২৫ views | Share | Save | PDF

ভাওয়াল

ভাওয়াল আমার অস্থিমজ্জা

ভাওয়াল আমার প্রাণ!

তাহার শ্যামল বন, মরকত-নিকেতন,

চরে কত পশুপাখী নিশি দিনমান,

মহিষ ভল্লুক বাঘ, প্রজ্জ্বলিত হিংসারাগ

কঙ্করে নখর শৃঙ্গ ক্ষুরে দেয় শাণ।

তার সে পিকের ডাকে, জোস্না জমিয়া থাকে,

যামিনী মূরছা যায় শ্যামা ধরে তান!

খঞ্জন খঞ্জনী নাচে, বনদেবতার কাছে,

পাপিয়া দোয়েল করে মধুমাখা গান।

'ভাওয়াল' ভাওয়াল পরগণার স্মৃতি ও নিসর্গকে উপজীব্য করে রচিত গোবিন্দচন্দ্র দাসের মর্মস্পর্শী গীতিকবিতা।

স্মৃতিবেদনা, জন্মমাটির প্রতি গভীর মমতা ও লোকায়ত জীবনের প্রতি অকৃত্রিম টান।

মূল উৎস: গোবিন্দচন্দ্র দাসের কাব্যগ্রন্থ 'কস্তূরী' (১৮৯৫)।

কপিরাইট স্ট্যাটাস: প্রামাণ্য ঐতিহাসিক সাহিত্য সংকলন ও শিক্ষামূলক ডিজিটাল আর্কাইভ সংরক্ষণের উদ্দেশ্যে সংকলিত।

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

ভাষা
মুদ্রা

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us