0
কবিতা
২২ October, ২০২৬ | ২৩ views | Share | Save | PDF

বিড়াল
– জীবনানন্দ দাশ

বিড়াল
সারাদিন একটা বিড়ালের সঙ্গে ঘুরে-ফিরে কেবলই আমার দেখা হয়
গাছের ছায়ায়, রোদের ভিতরে, বাদামী পাতার ভিড়ে;
কোথাও কয়েক টুকরো মাছের কাঁটার সফলতার পর
তারপর শাদা মাটির কঙ্কালের ভিতর
নিজের হৃদয়কে নিয়ে মৌমাছির মতে নিমগ্ন হ’য়ে আছে দেখি;
কিন্তু তবুও তারপর কৃষ্ণচূড়ার গায়ে নখ আঁচড়াচ্ছে,
সারাদিন সূর্যের পিছনে-পিছনে চলছে সে।
একবার তাকে দেখা যায়,
একবার হারিয়ে যায় কোথায়।
​
হেমন্তের সন্ধ্যায় জাফরান-রং-এর সূর্যের নরম শরীরে
শাদা থাবা বুলিয়ে-বুলিয়ে খেলা করতে দেখলাম তাকে;
তারপর অন্ধকারকে ছোটো-ছোটো বলের মতে থাবা দিয়ে লুফে আনলো সে,
সমস্ত পৃথিবীর ভিতর ছড়িয়ে দিলো।

রচনার পরিচিতি ও প্রেক্ষাপট: জীবনানন্দ দাশের 'ধূসর পাণ্ডুলিপি' কাব্যের অন্যতম সূক্ষ্ম পর্যবেক্ষণধর্মী কবিতা। মূলভাব ও চেতনা: প্রাণিজগতের স্বতঃস্ফূর্ত অস্তিত্ব, অলস নির্জনতা এবং অন্ধকার রাত্রির ইন্দ্রিয়ঘন অনুভূতি। মূল উৎস: জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (উইকিসংকলন প্রামাণ্য সংস্করণ)। কপিরাইট স্ট্যাটাস: পাবলিক ডোমেইন (Public Domain)।

জীবনানন্দ দাশ

Total writings: ৫৩১

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

ভাষা
মুদ্রা

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us