0
Poetry
৩০ September, ২০২৬ | ২৪ views | Share | Save | PDF

খদ্যোত

গাছ পুঁতিলাম ফলের আশায়,
পেলাম কেবল কাঁটা।
সুখের আশায় বিবাহ করিলাম
পেলাম কেবল ঝাঁটা ||

বাসের জন্য ঘর করিলাম
ঘর গেল পুড়ে।
বুড়ো বয়সের জন্য পুঁজি করিলাম
সব গেল উড়ে ||

চাকুরির জন্যে বিদ্যা করিলাম,
ঘটিল উমেদারি।
যশের জন্য কীর্ত্তি করিলাম,
ঘটিল টিটকারী ||

সুদের জন্য কর্জ্জ দিলাম,
আসল গেল মারা।
প্রীতির জন্য প্রাণ দিলাম,
শেষে কেঁদে সারা ||

ধানের জন্য মাঠ চষিলাম,
হলো খড় কুটো ||
পারের জন্য নৌকা করিলাম,
নৌকা হলো ফুটো ||

লাভের জন্য ব্যবসা করিলাম,
সব লহনা বাকি।
সেটাম দিয়া আদালত করিলাম,
ডিক্রীর বেলায় ফাঁকি ||

তবে আর কেন ভাই, বেড়াও ঘুরে,
বেড়ে ভবের হাট।
ঘূর্ণী জলে নৌকা যেমন, ঝড়ের কুটো,
জ্বলন্ত আগুনের কাঠ ||

মুখে বল হরিনাম ভাই,
হৃদে ভাব হরি!
এ ব্যবসায় লোকসান নেই ভাই,
এসো লাভে ঘর ভরি ||

এ গুণেতে শত লাভ,
শত গুণে হাজার।
হাজারেতে লক্ষ লাভ,
ভারি ফলাও কারবার ||

ভাই বল হরি, হরি বোল,
ভাঙ্গ ভবের হাট!
রাজার উপর হওগে রাজা
লাট সাহেবের লাট ||

6 যথার্থ “গদ্য-পদ্য”। কেন না, পদ্যের কোন ছন্দ নাই।

'খদ্যোত' কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর বাংলা সাহিত্যের এক কালজয়ী ও বহুল পঠিত কাব্যসৃষ্টি।

রচনার মূল সুর গভীর মানবিক অনুভূতি, সমাজচেতনা, প্রেম ও চিরন্তন সৌন্দর্যচেতনার রূপায়ণে ভাস্বর।

মূল উৎস: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর প্রামাণ্য কাব্যসংকলন ও নির্বাচিত কবিতা সমগ্র।

কপিরাইট স্ট্যাটাস: প্রামাণ্য ঐতিহাসিক সাহিত্য সংকলন ও শিক্ষামূলক ডিজিটাল আর্কাইভ সংরক্ষণের উদ্দেশ্যে সংকলিত।

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

ভাষা
মুদ্রা

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us