0
0
Poetry
৫ October, ২০২৬ | ২৬ views | Share | Save | PDF

চলে যাওয়া মানে প্রস্থান নয়

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়

চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী

চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে

আমার না-থাকা জুড়ে।

জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-

জীবন সুন্দর

আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র

সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর

আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা

তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!

বিদায়ের সেহনাই বাজে

নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে

সুন্দর পৃথিবী ছেড়ে

এই যে বেঁচে ছিলাম

দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়

সবাইকে

অজানা গন্তব্যে

হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি

অজান্তেই চমকে ওঠি

জীবন, ফুরালো নাকি!

এমনি করে সবাই যাবে, যেতে হবে…

'চলে যাওয়া মানে প্রস্থান নয়' অকালপ্রয়াত দ্রোহ ও প্রেমের অমর কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর বহুল সমাদৃত মাস্টারপিস। শারীরিক অনুপস্থিতির ঊর্ধ্বে স্মৃতির অবিনশ্বরতাকে মহিমান্বিত করা হয়েছে।

ভালোবাসার চিরন্তন স্থায়িত্ব, আত্মিক সান্নিধ্য এবং বিচ্ছেদের বেদনা অতিক্রম করে অমরত্বের অনুভূতি।

মূল উৎস: রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কাব্যগ্রন্থ 'মানুষের মানচিত্র' (১৯৮৪)।

কপিরাইট স্ট্যাটাস: প্রামাণ্য ঐতিহাসিক সাহিত্য সংকলন ও শিক্ষামূলক ডিজিটাল আর্কাইভ সংরক্ষণের উদ্দেশ্যে সংকলিত।

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

Currency

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us