ডিজিটাল বন্ধু
পিংকিকে জিজ্ঞেস করে সুজন
বল তো মেয়ে বন্ধু তোমার ক’জন?
পিংকি বলে, হ্যাঁ
একজনই তো,পাশের বাসার মেয়ে।
শুনে সুজন হা হা করে হাসে
চোখ দুটো তার বড় হল ঘোর অবিশ্বাসে।
মাত্র একজন,কী আজব ব্যাপার
বন্ধু আমার পাকা সাতাশ হাজার!
ফেসবুকে তাদের সাথেই থাকি
বন্ধু ছাড়া এই জীবনের অর্থ আছে নাকী?
আমি যখন স্ট্যাটাস দিতে চাই,
দেবার আগেই শত শত লাইক পেয়ে যাই।
পিংকি শুনে অবাক হল ভারি
বাসায় তখন ফিরল তাড়াতাড়ি।
বন্ধু মেয়েটির গলা ধরে বলে
তুই কথা দে আমার কিছু হলে,
তুই থাকবি আমার পাশে পাশে
শুনে বন্ধু হি হি করে হাসে।
হেসে হেসে বলে,
হঠাৎ করে যাসনে যেন চলে।
ধরতে পারি ছুঁতে পারি একটা বন্ধু চাই
ডিজিটাল হাজার বন্ধুর কোনো দরকার নাই!
'ডিজিটাল বন্ধু' বিজ্ঞান কল্পকাহিনিকার মুহম্মদ জাফর ইকবালের আধুনিক তথ্যপ্রযুক্তি ও তরুণ প্রজন্মের মানসিক দ্বন্দ্ব নিয়ে জনপ্রিয় ছড়া।
প্রযুক্তির বিকাশ, মানবিক বন্ধুত্বের মূল্য ও বাস্তব জীবনের সাথে প্রকৃতির সংযোগ।
মূল উৎস: মুহম্মদ জাফর ইকবালের 'কিশোর কবিতা ও ছড়া' সংকলন।
কপিরাইট স্ট্যাটাস: প্রামাণ্য ঐতিহাসিক সাহিত্য সংকলন ও শিক্ষামূলক ডিজিটাল আর্কাইভ সংরক্ষণের উদ্দেশ্যে সংকলিত।
মন্তব্য (0টি)