কাজের লোক
মৌমাছি, মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।
ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।
ছোট পাখি, ছোট পাখি
কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও বলে যাও শুনি।
এখন না কব কথা
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।
পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।
শীতের সঞ্চয় চাই
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে পিলপিল চলি।
'কাজের লোক' কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের রচিত বাংলা সাহিত্যের অন্যতম সুপ্রসিদ্ধ চিরন্তন নীতিশিক্ষামূলক শিশুতোষ কবিতা। প্রকৃতি থেকে নিরলস পরিশ্রমের শিক্ষা এতে তুলে ধরা হয়েছে।
শ্রমের মর্যাদা, সময়ানুবর্তিতা এবং জীবনের লক্ষ্য অর্জনে অব্যাহত অধ্যবসায়।
মূল উৎস: নবকৃষ্ণ ভট্টাচার্যের কালজয়ী কাব্যগ্রন্থ 'বালক পাঠ' (১৮৯৩)।
কপিরাইট স্ট্যাটাস: প্রামাণ্য ঐতিহাসিক সাহিত্য সংকলন ও শিক্ষামূলক ডিজিটাল আর্কাইভ সংরক্ষণের উদ্দেশ্যে সংকলিত।
মন্তব্য (0টি)