পারো তো ধর্ষণ করো
মানুষের চরিত্রই এমন
বসলে বলবে না, বসো না
দাঁড়ালে, কি ব্যাপার হাঁটো
আর হাঁটলে, ছি: বসো।
শুয়ে পড়লে ও তাড়া – নাও উঠো,
না শুলে ও স্বষ্তি নেই, একটু তো শুবে !
ওঠ বস করে করে নষ্ঠ হচ্ছে দিন
এখনো মরতে গেলে বলে ওঠে – বাঁচো
না জানি কখন ও বাঁচতে দেখলে বলে উঠবে – ছি: মরো
বড় ভয়ে গোপনে গোপনে বাঁচি।
'পারো তো ধর্ষণ করো' কবি তসলিমা নাসরিন-এর বাংলা সাহিত্যের এক কালজয়ী ও বহুল পঠিত কাব্যসৃষ্টি।
রচনার মূল সুর গভীর মানবিক অনুভূতি, সমাজচেতনা, প্রেম ও চিরন্তন সৌন্দর্যচেতনার রূপায়ণে ভাস্বর।
মূল উৎস: তসলিমা নাসরিন-এর প্রামাণ্য কাব্যসংকলন ও নির্বাচিত কবিতা সমগ্র।
কপিরাইট স্ট্যাটাস: প্রামাণ্য ঐতিহাসিক সাহিত্য সংকলন ও শিক্ষামূলক ডিজিটাল আর্কাইভ সংরক্ষণের উদ্দেশ্যে সংকলিত।
মন্তব্য (0টি)