0
চিরায়ত গল্প

ওকালতি ব্যবসায়ে ক্রমশই তার
– রবীন্দ্রনাথ ঠাকুর

গল্পসল্পরবীন্দ্রনাথ ঠাকুরওকালতি ব্যবসায়ে ক্রমশই তার১০৭-১০৮  ​ ওকালতি ব্যবসায়ে ক্রমশই তার জমেছিল একদিন মস্ত পসার। ভাগ্যটা ঘাটে ঘাটে কী করিয়া শেষে একদা জজের পদে ঠেকেছিল এসে। সদাই বাড়িতে তার মহা ধূমধাম, মুখে মুখে চারি দিকে রটে গেছে নাম। আজ সে তো কালীনাথ, আগে ছিল কেলে— কাউকে ফাঁসিতে দেয় কাউকে বা জেলে। ক্লাসে ছিল একদিন একেবারে নিচু, […]

২৩ October, ২০২৬ | ২৬ views | Share | Save | PDF
ওকালতি ব্যবসায়ে ক্রমশই তার – রবীন্দ্রনাথ ঠাকুর গল্প আর্টওয়ার্ক

গল্পসল্পরবীন্দ্রনাথ ঠাকুরওকালতি ব্যবসায়ে ক্রমশই তার১০৭-১০৮ 
​

ওকালতি ব্যবসায়ে ক্রমশই তার
জমেছিল একদিন মস্ত পসার।
ভাগ্যটা ঘাটে ঘাটে কী করিয়া শেষে
একদা জজের পদে ঠেকেছিল এসে।
সদাই বাড়িতে তার মহা ধূমধাম,
মুখে মুখে চারি দিকে রটে গেছে নাম।
আজ সে তো কালীনাথ, আগে ছিল কেলে—
কাউকে ফাঁসিতে দেয় কাউকে বা জেলে।
ক্লাসে ছিল একদিন একেবারে নিচু,
মাস্টার বলতেন হবে নাকো কিছু।
সব চেয়ে বোকারাম, সব চেয়ে হাঁদা—
দুষ্টুমি বুদ্ধিটা ছিল তার সাধা!
ক্লাসে ছিল বিখ্যাত তারি দৃষ্টান্ত,
সেই ইতিহাস তার সকলেই জানত।
একদিন দেখা গেল ছুটির বিকালে
ফলে ভরা আম গাছে এক বসি ডালে
কামড় লাগাতেছিল পাকা পাকা আমে—
ডাক পাড়ে মাস্টার, কিছুতে না নামে।
আম পেড়ে খেতে তোরে করেছি বারণ,
সে কথা শুনিস নে যে বল কী কারণ!

​
কালু বলে, পেড়ে আমি খাই নে তো তাই,
ডালে ব’সে ব’সে ফল ক’ষে কামড়াই।
মাস্টার বলে তারে, আয় তুই নাবি—
যত ফল খেয়েছিস তত চড় খাবি!
কালু বলে, পালিয়াছি গুরুর আদেশ
এই শাস্তিই যদি হয় তার শেষ,
তা হলে তো ভালো নয় পড়াশুনা করা—
গুরুর বচন শুনে চড় খেয়ে মরা।

গল্পসল্পরবীন্দ্রনাথ ঠাকুরওকালতি ব্যবসায়ে ক্রমশই তার১০৭-১০৮

ওকালতি ব্যবসায়ে ক্রমশই তার
জমেছিল একদিন মস্ত পসার।
ভাগ্যটা ঘাটে ঘাটে কী করিয়া শেষে
একদা জজের পদে ঠেকেছিল এসে।
সদাই বাড়িতে তার মহা ধূমধাম,
মুখে মুখে চারি দিকে রটে গেছে নাম।
আজ সে তো কালীনাথ, আগে ছিল কেলে—
কাউকে ফাঁসিতে দেয় কাউকে বা জেলে।
ক্লাসে ছিল একদিন একেবারে নিচু,
মাস্টার বলতেন হবে নাকো কিছু।
সব চেয়ে বোকারাম, সব চেয়ে হাঁদা—
দুষ্টুমি বুদ্ধিটা ছিল তার সাধা!
ক্লাসে ছিল বিখ্যাত তারি দৃষ্টান্ত,
সেই ইতিহাস তার সকলেই জানত।
একদিন দেখা গেল ছুটির বিকালে
ফলে ভরা আম গাছে এক বসি ডালে
কামড় লাগাতেছিল পাকা পাকা আমে—
ডাক পাড়ে মাস্টার, কিছুতে না নামে।
আম পেড়ে খেতে তোরে করেছি বারণ,
সে কথা শুনিস নে যে বল কী কারণ!

​
কালু বলে, পেড়ে আমি খাই নে তো তাই,
ডালে ব’সে ব’সে ফল ক’ষে কামড়াই।
মাস্টার বলে তারে, আয় তুই নাবি—
যত ফল খেয়েছিস তত চড় খাবি!
কালু বলে, পালিয়াছি গুরুর আদেশ
এই শাস্তিই যদি হয় তার শেষ,
তা হলে তো ভালো নয় পড়াশুনা করা—
গুরুর বচন শুনে চড় খেয়ে মরা।

ওকালতি ব্যবসায়ে ক্রমশই তার
জমেছিল একদিন মস্ত পসার।
ভাগ্যটা ঘাটে ঘাটে কী করিয়া শেষে
একদা জজের পদে ঠেকেছিল এসে।
সদাই বাড়িতে তার মহা ধূমধাম,
মুখে মুখে চারি দিকে রটে গেছে নাম।
আজ সে তো কালীনাথ, আগে ছিল কেলে—
কাউকে ফাঁসিতে দেয় কাউকে বা জেলে।
ক্লাসে ছিল একদিন একেবারে নিচু,
মাস্টার বলতেন হবে নাকো কিছু।
সব চেয়ে বোকারাম, সব চেয়ে হাঁদা—
দুষ্টুমি বুদ্ধিটা ছিল তার সাধা!
ক্লাসে ছিল বিখ্যাত তারি দৃষ্টান্ত,
সেই ইতিহাস তার সকলেই জানত।
একদিন দেখা গেল ছুটির বিকালে
ফলে ভরা আম গাছে এক বসি ডালে
কামড় লাগাতেছিল পাকা পাকা আমে—
ডাক পাড়ে মাস্টার, কিছুতে না নামে।
আম পেড়ে খেতে তোরে করেছি বারণ,
সে কথা শুনিস নে যে বল কী কারণ!

কালু বলে, পেড়ে আমি খাই নে তো তাই,
ডালে ব’সে ব’সে ফল ক’ষে কামড়াই।
মাস্টার বলে তারে, আয় তুই নাবি—
যত ফল খেয়েছিস তত চড় খাবি!
কালু বলে, পালিয়াছি গুরুর আদেশ
এই শাস্তিই যদি হয় তার শেষ,
তা হলে তো ভালো নয় পড়াশুনা করা—
গুরুর বচন শুনে চড় খেয়ে মরা।


রচনার পরিচিতি ও প্রেক্ষাপট: ‘গল্পসল্প’ সংকলনের একটি অনন্য মননশীল গল্প। নাগরিক পেশাজীবনের একঘেয়েমি ও মানবিক অনুভূতির পুনরুজ্জীবন এতে চিত্রিত।

মূলভাব ও চেতনা: আইনের জটিল ধারায় জীবনের সব প্রশ্নের উত্তর মেলে না; হৃদয়ের সহজ মানবিক আবেদনই জীবনের প্রকৃত ভারসাম্য বজায় রাখে।

মূল উৎস: ‘গল্পসল্প’ (১৯৪১, রবীন্দ্র-রচনাবলী)।

কপিরাইট স্ট্যাটাস: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত সাহিত্যকর্ম আন্তর্জাতিক ও ভারতীয় কপিরাইট আইন অনুযায়ী সম্পূর্ণ পাবলিক ডোমেইনের (Public Domain) অন্তর্ভুক্ত।

রবীন্দ্রনাথ ঠাকুর

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

ভাষা
মুদ্রা

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us