0
কবিতা
২৩ November, ২০২৬ | ১ views | Share | Save | PDF

অবাঞ্ছিত কবি

কবিতার ভাষা মধুর হয় না অবধি,
কলমের খোঁচায় রক্তাক্ত আবির।
সাদা কাগজে রঙিন অশ্রুর পল্লবী,
বন্ধুত্ব ছুড়ে ফেলে দেবে প্রিয়সী!

সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে করছ হুঙ্কার,
মানবতার পদাঘাত করছ বারবার।
অবুঝ শিশুর মুখে চাপিয়ে দিলে
ঈশ্বর নামক অপার বিশ্বাস!

বিশ্বাস যেন গুমরে মরে যুক্তির ফাঁদে,
সত্য-মিথ্যার বেড়াজালে খুঁড়িয়ে চলে।
যুক্তিতে টেকে না বিশ্বাসের আফিম,
রক্তের মাঝে হোলি খেলে!

স্বাধীন মানবজন্ম হলো পরাধীন,
শৃঙ্খলে আবদ্ধ ধর্মীয় গোঁড়ামির।
কেউ সাজে ঠাকুর, কেউ মুয়াজ্জিন,
প্রথা আর ফতোয়ায় বন্দী প্রেয়সী!

ধর্মের নামে যদি কিছু বলি,
মৃত্যুর পরোয়ানা দেবে পাঞ্জেরী।
রাজপথ উত্তপ্ত হবে স্লোগানে—
ফাঁসি চাই অবাঞ্ছিত কবির!

✍️ © উত্তম অরণ
📍 ঢাকা
📅 ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

♣ #অবাঞ্ছিত_কবি
♣ #উত্তমঅরণ
♣ #প্রতিবাদী_কবিতা
♣ #বাংলাকবিতা
♣ #মতপ্রকাশের_স্বাধীনতা
♣ #সমাজচেতনা
♣ #যুক্তিবাদ
♣ #কবিতার_খাতা
♣ #Poetry
♣ #BanglaPoetry
♣ #ProtestPoetry
♣ #WriterLife

উত্তম অরণ

Total writings: ১১

কবি, লেখক ও সম্পাদক। www.uttamaron.com

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

ভাষা
মুদ্রা

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us