ছেড়ে গেলেই পূর্ণতা…
ছেড়ে গেলেই পূর্ণতা পায় প্রেম,
বন্ধন আসে ,ব্যর্থতা বীণা হাতে
হ্যামিলনের নিরব বাঁশিওয়ালা।
যে হাত ছিল উষ্ণ,
কম্বল আমেজে উন্মাতাল,
খড়্গহস্তে কালী রুপে আজ কল্প ।
প্রেম আজ, স্মৃতির পাতায়-
নিঃশব্দ কবিতা,
ভাঙা স্বপ্ন, বেসুরে বাজে চৈতি
চোখের তারায় অচেনা এক আভা।
শেষ থেকে আজ নতুন কোন শুরু
প্রেম রাজনীতি সমান তালে নাচে,
শেষ শব্দটি বেমানান এ পথে।
মন্তব্য (0টি)