0
কবিতা
১৫ November, ২০২৬ | ৪ views | Share | Save | PDF

বোবা মনের কথা

আপনের লগে একটু কথা কওনের লাইগা,
পড়ানডা খালি ধরফরায়—
যেন এক ঝাঁক প্রজাপতি
আপনের নামের বাগানে ডানা মেলতে চায়।

এক পলক আপনেরে দেখমু বইলা,
মুহূর্তের পর মুহূর্ত এক দৃষ্টিতে চাইয়া থাকি।
চোখে চোখ পড়লেই কেমন জানি,
সময় থমকে দাঁড়ায়,
পৃথিবীর সব কোলাহল হারায়া যায়
আপনের মায়াবী হাসির আড়ালে।

কত কথা জমা আছে বুকের ভিতর,
কত না বলা গল্প, কত অনুভূতির ঢেউ!
অথচ আপনের সামনে আইলে
শব্দগুলান কেমন জানি হারায়া যায়,
জিভের ডগায় এসেও কথারা
আবার নীরবতায় ফিরা যায়।

তবুও এই বোবা মনের কথাগুলান
আপনেরে বোঝাইতাম পারি না।
শুধু বুকের ভিতর ধুকপুক করা হৃদয়টা
নীরবে আপনের নাম ধইরা ডাকে।

জানেন, আপনের লগে একটু কথা কওনের আশায়
কত বিকেল যে সন্ধ্যা হয়,
কত অপেক্ষা যে দীর্ঘশ্বাসে মিশে যায়!
তবুও অপেক্ষার ক্লান্তি আসে না,
একটু দেখা, একটু কথা—
এইটুকুতেই মনডা কেমন জানি
অকারণে ভালো থাহে।

কোনো অভিযোগ নাই, কোনো আবদারও নাই,
শুধু মনের গহিনে একটুখানি চাওয়া—
কখনো যদি আমার নীরব চোখের ভাষা পড়তেন,
তাইলে হয়তো বুঝতেন,
কতটা ভালোবাসা লুকাইয়া আছে
এই বোবা মনের না বলা কথায়।

আপনে জানেন না হয়তো,
এই ধরফরানো পড়া, এই চেয়ে থাকা,
এই অগোছালো অনুভূতিগুলান—
সবকিছুর শেষ ঠিকানা আপনে।
আমি শুধু নীরবে ভালোবাইসা যাই,
একটু মায়া নিয়া,
একটু স্বপ্ন নিয়া,
আর এক বুক না বলা কথা নিয়া।

বেগম রোকেয়া একজন প্রখ্যাত লেখিকা ও সমাজচিন্তক। তাঁর লেখা নারী জাগরণ, শিক্ষা ও মানবতার কথা বলে।

মন্তব্য (1টি)

Uttam Aron
• • 1 week আগে

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

ভাষা
মুদ্রা

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us