0
Poetry
২১ September, ২০২৬ | ২২ views | Share | Save | PDF

পরার্থে

আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে,
সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে মোরা পরের তরে।

পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মত সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।

পরের কারণে মরণেও সুখ,
সুখ সুখ করি কেঁদোনা আর,
যতই কাঁদিবে ততই ভাবিবে
ততই বাড়িবে হৃদয়-ভার।

আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে,
সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে মোরা পরের তরে।

১. রচনার পরিচিতি ও প্রেক্ষাপট: কামিনী রায়ের বাংলা সাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নীতি ও মানবিকতার কবিতা 'পরার্থে'। ১৮৮৯ সালে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'আলো ও ছায়া'-র অন্তর্ভুক্ত এই অমর কবিতা স্বার্থপরতা ভুলে পরোপকারের শাশ্বত বাণী বহন করে।

২. মূলভাব/চেতনা: নিঃস্বার্থ পরোপকার, আত্মত্যাগ এবং মানবকল্যাণে জীবনের সার্থকতা।

৩. মূল উৎস: আলো ও ছায়া (১৮৮৯)।

৪. কপিরাইট স্ট্যাটাস: পাবলিক ডোমেইন (Public Domain)।

কামিনী রায়

Total writings: ৫৩১

বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা ও সাহিত্যকর্মের সংকলন।

মন্তব্য (0টি)

শেয়ার করুন

এই কবিতাটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

ভাষা
মুদ্রা

Accessibility Settings

Language settings
Text Controls
Display Settings
Messenger Call Us